শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

হেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম, এনইউপি। দলটির দাবি, ববিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার উগান্ডায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। ববি ওয়াইন, যিনি একসময় জনপ্রিয় পপ তারকা ছিলেন, বর্তমানে দেশটির শীর্ষ বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে সরাসরি চ্যালেঞ্জ জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এনইউপির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছে। তবে ববিকে সত্যিই হেলিকপ্টারে তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভোটের পর ববি ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বৈধ ভোটারের সংখ্যার তুলনায় অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com