ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় প্রাণ গেল ৪ জনের

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার রাতভর হামলায় ৪ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, এই মুহূর্তে খারকিভের উপকণ্ঠে শত্রুপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছে। এদিকে রাতের হামলায় আরো তিনজন আহত হয়েছে। 

খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলা চালায়, এতে চিকিৎসা কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। ইউক্রেনে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিশেষ করে তীব্র শীতের সময় দেশটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করতে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করছে। 

গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ কিয়েভের মিত্ররা তীব্র নিন্দা জানায়। ওয়াশিংটন এই হামলাকে এই যুদ্ধের একটি ‘বিপজ্জনক ও ব্যাখ্যাতীত উত্তেজনা’ বলে মন্তব্য করে। মস্কো সোমবার দাবি করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনকে উদ্দেশ্যে করে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় লভিভ অঞ্চলের একটি বিমান মেরামত কারখানায় এই হামলা চালানো হয়েছে। তবে পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এহাসিন

Tag :

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় প্রাণ গেল ৪ জনের

আপডেট সময় ০২:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬