ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে রায়হান মিয়া ওরফে রোহান (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে।

নিহতের মেজ ছেলে মোটরসাইকেল মেকানিক সাব্বির জানান, তার মা কিছুদিন আগে মারা যান। এরপর থেকে তারা তিন ভাই ও বাবা ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। রায়হান মিয়া পেশায় বাবুর্চি ছিলেন।

তিনি আরও জানান, কয়েক দিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীদের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয়। ওই সময় রাজ্জাক ও তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি জানার পর তারা তিন ভাই রাজ্জাককে তাদের বাবার কাছ থেকে দূরে থাকতে বলেন।

সাব্বির অভিযোগ করে বলেন, সোমবার রাতে তার বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে, গত এক বছরে মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর হাতে এলাকায় অন্তত চারজন খুন হয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬