বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেদ্দায় তৌহিদ-ইসহাক সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

সংক্ষিপ্ত সময়ের দুই দফা ফোনালাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করেন উভয় পক্ষ।

রোববার (১১ জানুয়া‌রি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

পরে মন্ত্রণালয় জানায়, দুই নেতাই পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তারা উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য, শিক্ষাগত সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে গত রোববার এবং বুধবার রাতের দুই দফায় ফোনালাপের মাধ্যমে সংযোগ রেখেছিলেন তারা। ইসহাক দার চীন থেকে সরাসরি ঢাকায় তৌহিদ হোসেনকে ফোন করেছিলেন।

উল্লেখ্য, ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশন শেষে আজ রাতেই মো. তৌহিদ হোসেনের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com