শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

হাসপাতালে মাহাথির মোহাম্মদ, হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে বারান্দা থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান বলে জানিয়েছেন তার সহকারী।

পরে তাকে রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

মাহাথির মোহাম্মদের সহকারী সুফি ইউসুফ জানান, মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের আশঙ্কা, তার শরীরের নিচের অংশের একটি হাড় ভেঙে যেতে পারে। তিনি আরও জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে পূর্ণ মেডিকেল রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।

গত বছরের জুলাইয়ে মাহাথির মোহাম্মদের বয়স ১০০ বছর পূর্ণ হয়। সাম্প্রতিক বছরগুলোতে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার দীর্ঘদিনের হৃদরোগের সমস্যা রয়েছে, বাইপাস সার্জারিও করা হয়েছে।

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনীতিকদের একজন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্বে বিজয়ী হয়ে আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার নজির সৃষ্টি করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com