শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

গাজীপুর, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের গাজীপুরের কালিগঞ্জ থানাধীন আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলা বেগম (৫৫), তার নাতনি অনাদি (১১) ও পূত্রবধূ সাদিয়া আক্তার (২৫)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কমলা বেগম ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি উন্নত চিকিৎসার জন্য মেয়ের বাড়ি কালিগঞ্জে আসেন। বিকেলে কমলা বেগম তার নাতনি ও পুত্রবধূকে নিয়ে বাড়ির পাশের ঢাকা-চট্টগ্রাম রেলপথে হাঁটতে বের হন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে উপকূল এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকার দিকে অজ্ঞাত একটি ট্রেনের ক্রসিং হচ্ছিল। ক্রসিংকালে কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া নিহত হন। ট্রেন চলে গেলে স্থানীয়রা শিশু অনাদিকে জীবিত মনে করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ ধরে কমলা তার পুত্রবধূ ও নাতনি নিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে পড়ে তারা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com