বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ ‎বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। ‎

‎বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন। ‎তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। গুলি নাকি ককটেল এখনও বলা যাচ্ছে না। নিহতের বাড়ি খুলনা। তিনি পাশেই একটা অফিসে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। হঠাৎ করে বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তার মাথার খুলি উড়ে গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com