ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না-এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। ফলে এই পরিস্থিতি মূল্যায়নে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।

হাইকমিশন জোর দিয়ে জানায়, বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে ভারত সতর্ক দৃষ্টি রাখলেও দেশটি তার প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না।

প্রসঙ্গত, নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে ভারত।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

আপডেট সময় ১০:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫