মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন যে ১০ জন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

জানা যায়, বিএনপির উদ্যোগে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতায় ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া প্রভৃতি। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এক মিনিটের একটি রিল তৈরি করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ফেসবুক পেইজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। ৩০ ভাগ জনমত এবং ৭০ ভাগ জুড়ি বোর্ডের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। আজ থেকেই প্রতিযোগিতা শুরু হবে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

তিনি বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

‘আমার ভাবনায় বাংলাদেশ’- প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও ভাবনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ের কমিটির সদস্য সাইমন পারভেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com