শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মো. আলমগীরের ছেলে। ‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর আলপালা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের বন্ধু সজীব জানান, ফারুক পেশায় টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করতো। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলার নয়া নগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত ফারুককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা শেষে জানান ফারুক আর বেঁচে নেই। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তার কিছুই জানি না।

‎এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com