শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রী জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল

সাতক্ষীরায় ইজিবাইক-মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মহাসড়কের ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী একটি মাহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com