ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন

সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সুপ্রিম কোর্টের ক্যানটিনে থাকা ফটোকপির মেশিনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথি পুড়েছে কি-না তা প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন

আপডেট সময় ১২:৫০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫