শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ওসমান হাদি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।

এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।

মোটরসাইকেলে থাকা দুইজন তার মাথায় গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com