বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

পাশের উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দিতে সব রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ব্যবস্থা নিতে সব রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে ইসি।

ইসি চিঠিতে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষ্যে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল আগামী ১৮ ডিসেম্বর চূড়ান্ত করার জন্য এরইমধ্যে নির্দেশনা দিয়েছে।

নীতিমালার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তার সংকুলান না হলে পার্শ্ববর্তী/নিকটবর্তী উপজেলা (স্ব স্ব জেলাধীন) থেকে উক্তরূপ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে।

এই অবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলা৭১নিউজ/এসএবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com