মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা গার্ডিয়ানের রিপোর্ট বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! পবিত্র শবে কদর আজ

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করব: স্থানীয় সরকার উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যেসব অবশিষ্টাংশ আছে, তাদের দমন করব, তাদের প্রতিহত করব। রবিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কতটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যেসব অবশিষ্টাংশ আছে, তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিলেন, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি জনগণের মধ্যেই সবসময় নিজেকে নিরাপদ মনে করি। আমার নিজের নিরাপত্তার জায়গায় আমি জনগণের মধ্যে থাকাকেই নিরাপদ মনে করি। কারণ আমি সেখান থেকেই এসেছি এবং অল্প সময়ের মধ্যেই সেখানে ফিরে যাব।

বর্তমান সরকারের মেয়াদ মাত্র দুই মাস। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে এই সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে মানুষের জন্য কতটা করা সম্ভব-এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এটা আসলে ডে-টু-ডে কাজ ছাড়া খুব বেশি কিছু করার সুযোগ নেই।

এর মধ্যে নির্বাচনের তফসিল হয়ে গেছে। বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ নেই। তাই আমরা দৈনন্দিন কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব মানুষের উপকারে আসার চেষ্টা করব।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com