ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই: মির্জা ফখরুল

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাৎক্ষণি প্রতিক্রিয়ায় এ ফেসবুক পোস্ট দেন বিএনপি মহাসচিব। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও লেখেন, ‌‘এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫