বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সাতসকালে রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন সাংবাদিক নূরে আলম সিদ্দিকী। তিনি দৈনিক কালবেলায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। 

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা মোবাইল, টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

জানা গেছে, শুক্রবার সকালে অফিসের উদ্দেশে বসিলার ভাড়া বাসা থেকে বের হন তিনি। বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন নূরে আলম। এ সময় পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী এসে তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার সময় ভুক্তভোগী সাংবাদিকদকে মারধরও করে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমার অফিস ছিল সকাল ৭টায়। বাসা থেকে বের হয়ে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী আমাকে দুপাশ থেকে ধরে আমার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমাকে আঘাত করে। আমি তাৎক্ষণিক মোহাম্মদপুর থানায় গিয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এসআই আক্কেল আলীকে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে।

এসআই আক্কেল আলী বলেন, আমরা আশপাশের সিসিক্যামেরা দেখে ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com