বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

পরিবেশবান্ধব উদ্যোগের জন্য ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের দুই কোম্পানি ‘হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড’ ও ‘চরকা টেক্সটাইল লিমিটেড’।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে হবিগঞ্জ অ্যাগ্রো এবং তৈরি পোশাক (নিট) খাতে চরকা টেক্সটাইল এ পুরস্কার পেয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠান দুটির শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

এ সময় শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিক্জ্জুামান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে হবিগঞ্জ অ্যাগ্রোর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী এবং চরকা টেক্সটাইলের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহেন শাহ আজাদ। 

নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রম শক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রাখায় এ পুরস্কার দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, আমরা কারখানা নির্মাণের শুরু থেকেই ভবনের নকশা, অবকাঠামো ও অন্যান্য স্থাপনা বসানোর ক্ষেত্রে পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেই এবং উৎপাদন থেকে বিপণনের প্রতিটি ধাপে পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি। এ পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com