ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছোট লক্ষ্য তাড়ায় দিশেহারা টাইগাররা Logo সাত জনের মৃত্যুদণ্ড, একজন খালাস Logo গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা Logo শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গা: কারারক্ষীসহ ২৩ জন নিহত Logo বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo চাহিদা বাড়ার কারণে সম্প্রতি লোডশেডিং বেড়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ Logo তারেক রহমানকে সৌ‌দি সফরের আমন্ত্রণ

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

মধ্যপ্রাচ্যের চারটি দেশের (কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন) আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সেসব দেশে নির্ধারিত সময়ে পরিচালিত ১১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতার তাদের আকাশপথ আংশিকভাবে সাময়িক বন্ধ রেখেছে। ফলে ঢাকা থেকে এসব দেশের নির্দিষ্ট রুটে যাতায়াতকারী একাধিক ফ্লাইট সময়মতো পরিচালনা করা সম্ভব হয়নি।

বিলম্বিত ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে ঢাকা থেকে শারজাহগামী: এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, ঢাকা থেকে কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের ২টি, ঢাকা থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, কিছু ফ্লাইট বিকল্প রুট বা নির্ধারিত সময় পর যাত্রা শুরু করেছে। তবে যাত্রীদের যাতে সর্বশেষ তথ্য জানা থাকে, সে জন্য তাদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ অবস্থায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবাইকে সতর্কভাবে ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ওমান, সৌদি আরব, লেবানন ও জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

ছোট লক্ষ্য তাড়ায় দিশেহারা টাইগাররা

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

আপডেট সময় ১১:৪০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫