বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন ঢামেক ছাত্র-শিক্ষকরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮১৭ বার পড়া হয়েছে

উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বসবেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ছাত্রদের প্রতিনিধি তৌহিদুল আবেদনী তানভীর বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করতে আগামীকাল (২৩ জুন) প্রিন্সিপালসহ আমরা বেলা ১১টায় সচিবালয়ে যাচ্ছি সাতজন (৫ জন ছেলে এবং ২ জন মেয়ে)। মিটিং শেষে আমরা পরবর্তী পদক্ষেপ জানাতে পারবো। আমরা উনাকে জানাবো সরেজমিনে ভগ্নদশা পরিদর্শনের জন্য।’

এদিকে, প্রায় এক মাস যাবত নতুন হল নির্মাণসহ ৫ দফা দাবিতে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা ক্লাস বর্জনও করেছে। নতুন শিক্ষার্থীরাও আসেনি নবীন বরণ অনুষ্ঠানে। এমতাবস্থায় অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অ্যাকাডেমিক কাউন্সিল। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়তে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়।

এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উলটো স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে ভঙ্গুর হল পরিদর্শনের আল্টিমেটাম দিয়েছে। এরই মধ্যে বৈঠকের তথ্য জানা গেছে। আশা করা যায়, এর সুরাহা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com