ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। এ সময় হিমালয় ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৭:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫