ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কিউবানদের ভাতে মারতে চায় যুক্তরাষ্ট্র! Logo দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর Logo পানির নিচে রেললাইন, আটকে আছে পর্যটক এক্সপ্রেস Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের, চাকরির আশ্বাস Logo বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন Logo বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী Logo তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী Logo যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী Logo সরকারি অফিসগুলোতে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী Logo আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ

২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস চলতে পারবে না

২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস চলাচল পারবে না। ‌অন্যদিকে ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের আয়ুষ্কাল হবে ২৫ বছর।

বৃহস্পতিবার (১৯ মে) যানবাহনের ইকোনমিক লাইফ (অর্থনৈতিক আয়ুষ্কাল) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর ধারা ৩৬-এ দেওয়া ক্ষমতাবলে সরকার বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করলো।

এ আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

দুর্ঘটনার হার কমিয়ে আনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ দূষণ কমানো এবং সড়কে শৃঙ্খলা আনতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী মোটরযানের আয়ুষ্কাল নির্ধারণ করে ২০২৩ সালের ১৭ মে প্রজ্ঞাপন জারি করে সরকার। তখনো বাস ও মিনিবাসের ২০ বছর এবং ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ করা হয় ২৫ বছর।

কিন্তু পরিবহন মালিক-শ্রমিকদের আপত্তির মুখে ওই বছরের ৩ আগস্ট আয়ুষ্কাল নির্ধারণের প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কিউবানদের ভাতে মারতে চায় যুক্তরাষ্ট্র!

২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস চলতে পারবে না

আপডেট সময় ১১:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫