রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

টানা ৪ দিনের বৃষ্টিতে ঘর বন্দি কুয়াকাটার পর্যটকরা

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

জানা গেছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। তবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গত চার দিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি আবার কোথায়ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮২. ৪ মিলিমিটার। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অতি বৃষ্টির কারণে কুয়াকাটার পর্যটকদের বেশিরভাগ হোটেলে রুম বন্দি। অনেকে বৃষ্টিতে ভিজে আবার ছাতা নিয়ে সৈকতে নামলেও নারী, শিশু ও বৃদ্ধরা সময় পার করছেন হোটেল কক্ষে।

এদিকে উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বরিশাল থেকে আসা পর্যটক সাকিব জানান, শুক্রবার তাই পরিবার নিয়ে কুয়াকাটায় হোটেল সাউথ স্টারে উঠেছি। পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে এসেছি। কিন্তু বৃষ্টির কারণে এমনভাবে আটকে পড়েছি যে রুম থেকেই বেরই হতে পারছি না। খাবার রুমে এনে খেয়েছি। দুএকজন ছাতা নিয়ে বের হলেও মোটামুটি সবাই রুমে বন্দী।

সৈকতে ডাব-চা বিক্রেতা মো. নুর মোহাম্মদ বলেন, সপ্তাহের অন্যান্য দিন বিক্রি মোটামুটি হলেও শুক্রবার অনেক ভালো বিক্রি হয়। কিন্তু আজকে বৃষ্টি বেশি। ফলে পর্যটকরা সৈকতে নামতে পারছে না। তাই বেচা-বিক্রি অনেক কম।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল তাই বারবার মাইকিং করে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। যারা নেমেছে তাদেরকেও কাছাকাছি থাকতে বলা হচ্ছে। অতিবৃষ্টির কারণে পর্যটক কম।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com