ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

১ ঘণ্টায় ইসরায়েলের ১০ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মাত্র এক ঘণ্টায় ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল, এমন সময় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব বিমান ভূপাতিত করে।

এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, গত এক ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকায় ১০টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “ইসরায়েলের বিমান হামলার জবাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে বিমানগুলো ধ্বংস করে দেয়।”

তবে এই দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও ইরানের এই দাবি যাচাই করে দেখতে কাজ করছে।

বিশ্লেষকরা মনে করছেন, যদি ইরানের এই দাবি সত্য প্রমাণিত হয়, তবে তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে এবং ইসরায়েল-ইরান দ্বন্দ্ব নতুন মোড় নিতে পারে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে : প্রতিমন্ত্রী

১ ঘণ্টায় ইসরায়েলের ১০ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আপডেট সময় ০৪:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫