ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই : রুহুল কবির রিজভী Logo ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া

টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ সিলেটে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরু সকাল ১০টায়।

জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের জন্য বেশ চেনা প্রতিপক্ষ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানটাও কথা বলছে শান্তর দলের পক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আট ম্যাচের সাতটিই জিতেছে বাংলাদেশ। হেরে যাওয়া একমাত্র ম্যাচটি ছিল সিলেটেই। ২০১৮ সালে মাঠের অভিষেক ম্যাচে স্বাগতিকদের ১৫১ রানে হারায় জিম্বাবুয়ে।

এছাড়াও সম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। গত ৪ বছরে একটি ম্যাচও জেতেনি তারা। হেরেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো নবীন দেশের বিপক্ষেও। তাই স্বাগতিকদের পরীক্ষা নিতে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সও বদলাতে হবে তাদের।

এদিকে বৃষ্টির শঙ্কা আছে এই টেস্টে, তবে স্বস্তির খবর, আপাতত সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে সিলেটের বৃষ্টি, কখন নেমে যায় তা বোঝা মুশকিল।

বাংলা৭১নিউজ/এসএইচ
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের

আপডেট সময় ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫