শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

কলম্বিয়ায় বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলা, নিহত ৩

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একাধিক বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক। দেশটির পুলিশ বলছে, এই হামলাগুলো ছিল সুপরিকল্পিত এবং সমন্বিত উদ্দেশ্য ছিল অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। খবর ফ্রান্স টোয়েন্টি ফোরের।

হামলার কেন্দ্রবিন্দু ছিল দেশের তৃতীয় বৃহত্তম শহর কালি ও তার আশপাশের এলাকা। পুলিশের স্টেশন ও পৌর ভবনগুলো ছিল হামলাকারীদের মূল লক্ষ্য। করিন্টো শহরে একটি গাড়িবোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একটি পৌর ভবনের, যার ধ্বংসাবশেষ পরে দেখা যায় বিস্ফোরিত গাড়ির পাশে।

কলম্বিয়ার পুলিশপ্রধান কার্লোস ফার্নান্দো ত্রিয়ানা জানান, হামলাকারীরা গাড়িবোমা, মোটরসাইকেলবোমা, আধুনিক রাইফেল ও এমনকি সন্দেহভাজন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। 

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসন সন্দেহ করছে, একসময়ের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী ফার্ক (FARC) থেকে বিচ্ছিন্ন হওয়া গেরিলারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশপ্রধান ত্রিয়ানা বলেন, এই হামলার সময়কাল ফার্ক-বিচ্ছিন্ন নেতা ‘মাইমবু’ ওরফে লেইডার জোহানি নস্কুয়ের হত্যার তৃতীয় বার্ষিকীর কাছাকাছি হওয়ায় এর সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

এই হামলার কয়েক দিন আগেই রাজধানী বোগোটায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ও রক্ষণশীল রাজনীতিক মিগুয়েল উরিবের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়। ১৫ বছর বয়সী এক কিশোর সন্দেহভাজনভাবে কাছ থেকে তাঁর মাথায় দুটি গুলি চালায়। তিনি ভাগ্যক্রমে বেঁচে যান, তবে এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
কলম্বিয়ার জনগণ ইতোমধ্যে আশি ও নব্বইয়ের দশকের রক্তাক্ত ইতিহাস মনে করে শঙ্কিত। সেই সময় রাজনৈতিক হত্যাকাণ্ড, গেরিলা হামলা ও মাদকচক্রের তাণ্ডব দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। বর্তমানের সন্ত্রাসী তৎপরতা অনেকের মনেই সেই অতীতের ভয়াল দিনগুলোকে আবার ফিরিয়ে আনার আশঙ্কা জাগাচ্ছে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী সারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টহল জোরদার করেছে এবং সন্দেহভাজনদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। সরকার এখনো হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com