ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

ডিবির অভিযানে ৫১ মোবাইল উদ্ধার, বুঝে পেলেন মালিকরা

চট্টগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চালিয়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৭ মে) পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, বিভিন্ন থানা এলাকায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে রাউজান থানার ১৩টি, লোহাগাড়া ৭টি, রাঙ্গুনিয়া ৯টি, আনোয়ারা ৬টি, দক্ষিণ রাঙ্গুনিয়া ৭টি, জোরারগঞ্জ ৭টি ও চন্দনাইশ থানার ২টি রয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, এসব মোবাইল দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অনেকে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে লোভে পড়ে মোবাইল কিনে প্রতারিত হয়েছেন। অনেক সময় মোবাইলের আইএমইআই নম্বরও থাকে ভুয়া।

তিনি বলেন, পুরোনো মোবাইল ফোন কেনার সময় বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ফোনের বক্স, রশিদ এবং আইএমইআই নম্বর যাচাই করতে হবে। পাশাপাশি কেউ মোবাইল হারালে দ্রুত থানায় জিডি করার অনুরোধ জানাচ্ছি। কারণ এসব ফোন অপরাধে ব্যবহৃত হলে দায় গিয়ে পড়বে মালিকের ওপরই।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

ডিবির অভিযানে ৫১ মোবাইল উদ্ধার, বুঝে পেলেন মালিকরা

আপডেট সময় ০৪:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫