রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

চাঁদপুরে ৩ কোটি টাকার চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত

চাঁদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে পাচারের সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দ রেনুগুলো মেঘনা নদীর মোহনায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

আজ রবিবার (২৫ মে) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর কোস্টগার্ডের যৌথ উদ্যোগে হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই এলাকায় ট্রলারে করে চিংড়ি রেনু পাচারের সময় ধাওয়া দিয়ে দু’টি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার থেকে ১৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ করা হয়। আজ ভোরে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে সেগুলো অবমুক্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

চিংড়ি রেনুসহ দেশীয় প্রজাতির সকল রেনু পোনা রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com