ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং দেশটির দুটি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানিয়েছে গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর, লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরে সৌদি আরামকোর একটি স্থাপনা, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুথিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। দাম্মাম বিমানবন্দরে হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার আরামকোর ধাহরান সদর দফতরের কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। যদিও গত সপ্তাহে হুথিরা স্থাপনাটিতে হামলা চালানোর পর থেকে বেশিরভাগ কর্মচারী আগে থেকেই দূর থেকে কাজ করছিলেন।

রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি সৌদি। তবে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে সৌদি আরব, ভারত, বাংলাদেশ, ইয়েমেন ও নেপালের নাগরিক রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে রিয়াদ ও মদিনা অঞ্চলে হুথিদের ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

প্রসঙ্গত, সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

হুথিদের দাবি, সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনী গত ১০০ দিনে ইয়েমেনে দুই হাজার ৯০০টির বেশি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় ৫৬২ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

ইরান সমর্থিত গোষ্ঠীটি আরও বলেছে, ইয়েমেনে সৌদি হামলা বন্ধ না হওয়া এবং দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা সৌদি আরবের গভীরে সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে।

সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

আপডেট সময় ১০:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬