ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামি পরিষ্কারক ছাড়াই ফ্রিজ পরিষ্কার করার নিয়মাবলী

ফ্রিজে খাবার সংরক্ষণের পাশাপাশি এর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া জরুরি। তবে রান্নার সময় ফ্রিজের বাইরের অংশে তেলচিটচিটে ময়লা জমতে পারে, আবার ভেতরে পড়ে থাকতে পারে খাবারের টুকরা ও জেদি দাগ।

এসব ময়লা পরিষ্কার করতে দামি পরিষ্কারকের বদলে ব্যবহার করতে পারেন রান্নাঘরে থাকা ভিনেগার। ভিনেগার দিয়ে কীভাবে ফ্রিজের বাইরের ও ভেতরের অংশে জমে থাকা তেলচিটচিটে ময়লা পরিষ্কার করবেন, তা জেনে নেওয়া যাক।

ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করার উপায়
ফ্রিজ যদি চুলা বা ওভেনের কাছাকাছি থাকে, তাহলে রান্নার সময় এর বাইরের অংশে তেলচিটচিটে ময়লা জমতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে এসব ময়লা শক্ত হয়ে যায়। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার রাখতে পারেন।

ভিনেগার ও পানির মিশ্রণ তৈরি করুন
সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি একটি স্প্রে বোতলে নিন। তেলচিটচিটে ময়লা দূর করতে এতে অল্প পরিমাণ তরল থালা-বাসন পরিষ্কারের সাবান মেশাতে পারেন। এবার
ফ্রিজের যেসব স্থানে বেশি তেল জমেছে, সেখানে মিশ্রণটি ভালোভাবে স্প্রে করুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে মিশ্রণটি মুছে নিন।

স্টেইনলেস স্টিলের ফ্রিজ পরিষ্কারের সময় এর উপরিভাগের রেখার দিক অনুসরণ করে মুছুন। এরপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলে দাগছোপ পড়বে না। আরও উজ্জ্বল করতে শুকনো কাপড়ে সামান্য জলপাইয়ের তেল বা অলিভ অয়েল নিয়ে ঘষে নিতে পারেন। ফ্রিজের দরজার হাতল জীবাণুমুক্ত করতে ওই পৃষ্ঠের জন্য উপযোগী পরিষ্কারক ব্যবহার করুন।

ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করার উপায়
ফ্রিজের বাইরের অংশের মতো ভেতরটাও নিয়মিত পরিষ্কার করা জরুরি। বেশির ভাগ ফ্রিজের ভেতরের অংশ টেকসই প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ায়, জেদি দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার করা যায়।

প্রথমে ফ্রিজের ভেতরের সব জিনিস বের করুন, এতে ফ্রিজের কোণা ও ফাঁকা জায়গাগুলো সহজে পরিষ্কার করতে পারবেন। পরিষ্কারের মিশ্রণ যেন খাবারের গায়ে না লাগে, সেদিকেও খেয়াল রাখুন। এরপর মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভেতরে জমে থাকা খাবারের গুঁড়া ও টুকরা সরিয়ে ফেলুন।

জেদি দাগের তুলতে যা করবেন
সমপরিমাণ সাদা ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। জেদি দাগের ওপর পেস্টটি লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। তেলের দাগ বেশি শক্ত হলে ১০ মিনিট পর্যন্ত রাখতে পারেন। এরপর ভেজা স্পঞ্জ দিয়ে পেস্ট ও দাগ মুছে ফেলুন।

সাবান-পানি দিয়ে তাক ও ড্রয়ার পরিষ্কার করুন
একটি পাত্রে গরম পানির সঙ্গে সামান্য তরল বাসন পরিষ্কারের সাবান মেশান। পরিষ্কার স্পঞ্জ এই মিশ্রণে ভিজিয়ে ফ্রিজের তাক ও ড্রয়ারগুলো মুছে নিন। এতে অবশিষ্ট দাগ দূর হবে এবং ফ্রিজ পরিষ্কার ও সতেজ থাকবে। পরিষ্কারের পর অবশিষ্ট মিশ্রণ মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন। এরপর আরেকটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভেতরের অংশ মুছে শুকিয়ে নিন।

সূত্রঃ দ্য স্প্রুস

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১২:০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬