ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে নারীদের জন্য তৈরি কারখানা পেল বিশ্বের সেরা ভবনের স্বীকৃতি Logo ইউক্রেনে রুশ হামলায় বিদ্যুৎহীন কয়েক লাখ বাসিন্দা, নিহত ৮ Logo প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে : জহির উদ্দিন স্বপন Logo বেলজিয়ামে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ Logo সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ১০০ বছর পর ফ্রান্সে প্রদর্শনীতে উঠছে বিরল গোলাপি হীরা Logo নিয়ম বহির্ভূত যা আছে তাই সরকার পরিচ্ছন্ন করবে: কৃষিমন্ত্রী Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় ১৪ জন রিমান্ডে Logo প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদ থেকে সরিয়ে মাহফুজুরকে তথ্য কমিশনার নিয়োগ Logo গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন

নিয়ম বহির্ভূত যা আছে তাই সরকার পরিচ্ছন্ন করবে: কৃষিমন্ত্রী

সরকার দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করাকে বোঝায় না; যেখানে যা নিয়মবহির্ভূত রয়েছে, সেগুলোও পরিচ্ছন্নতার আওতায় আসবে তবে এক দিনে সবকিছু করা সম্ভব নয় বলেও জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘নিয়ম অনুযায়ী আমার এ হাসপাতালে আসার কথা নয়, কারণ তিনি কৃষি খাতের দায়িত্বে রয়েছেন। তবে আমার বাড়ি কুমিল্লায় হওয়ায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করায় প্রটোকল অনুযায়ী আমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিটির সভাপতি করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে আমার বাড়ি হওয়ায় আমি সবাইকে চিনি। এখানে অনিয়ম আছে। একেবারে পরিষ্কার হয়ে গেছে, এটা সঠিক নয়। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যত ধরনের অপরিচ্ছন্নতা রয়েছে, সবকিছু পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।’

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের, জনগণের এবং হাসপাতাল ও কলেজের প্রয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী দিনে আমরা একটি সত্যিকারের বিশ্বমানের হাসপাতাল দেখতে চান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান এবং কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রংপুরে নারীদের জন্য তৈরি কারখানা পেল বিশ্বের সেরা ভবনের স্বীকৃতি

নিয়ম বহির্ভূত যা আছে তাই সরকার পরিচ্ছন্ন করবে: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৬:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬