ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাকসামে ট্রেন দুর্ঘটনা: ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন Logo সাতক্ষীরা-খুলনা সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত Logo ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১ Logo সব খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর Logo উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ Logo পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে সমাপনপর্ব Logo রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ Logo কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান Logo ফুটপাতে খাবারের দোকান দিলেও লাইসেন্স লাগবে Logo ভালুকায় ডাকাতি করে ২০ লাখ টাকার মালপত্র লুট, আহত বৃদ্ধ

উন্নয়ন প্রকল্পের ১০৭৯ কোটি টাকা আত্মসাৎ : আসামি ২৭, প্রেপ্তার ৫

কাজ না করে বিভিন্ন প্রকল্পের মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ ও পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ ২৭ জনের বিরুদ্ধে পৃথক ৮ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের মধ্যে পাঁচজন কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ না করে মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলায় পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার এবং মেসার্স হরিনপালা ট্রেডার্সের মালিক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

লাকসামে ট্রেন দুর্ঘটনা: ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

উন্নয়ন প্রকল্পের ১০৭৯ কোটি টাকা আত্মসাৎ : আসামি ২৭, প্রেপ্তার ৫

আপডেট সময় ০৪:২৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫