ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ Logo গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা Logo মাটিতে লুটিয়ে পড়ার পরও থামেনি গুলি, যুবককে হত্যার পর ৮–১০ মিনিট ফাঁকা গুলিও ছোড়া হয় Logo কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ Logo বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo লাউতারোর জায়গায় আর্জেন্টিনার একাদশে কি তাহলে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার Logo পারমাণবিক অস্ত্র নয়, যেভাবে ইরান যুদ্ধের ইতি টানতে চান ট্রাম্প Logo ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি Logo জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড় Logo ফ্যামিলি-কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ বলছে বিশ্বব্যাংক-আইএমএফ

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা (৬৮) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নজরুল অ্যাভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপক সাহা কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন। গত বছর তিনি অবসরে যান।

জামান মেডিকেল হলের স্বত্বাধিকারী দীপ সাহা জানান, সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েকজন তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

এতে দীপক সাহা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ইজিবাইকটি তার ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করে নিজেদের হেফাজতে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের ইনচার্জ রাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্ত ইজিবাইকচালককে আটক করা হয়। তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ১২:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬