ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

এসময় তিনি জানান, বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে নানা আলোচনা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক এটিই জামায়াতের প্রত্যাশা।’

গোলাম পরওয়ার সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, ‘সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে জামায়াত সেটির সাথেই একমত নয়।’

এ সময় তিনি আরও বলেন, বিরোধীদলের মতামত উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের কোনো পদক্ষেপ নিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৮:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬