ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পবিত্র মক্কায় গিয়ে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি।
ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও দিয়েছেন কড়া বার্তা।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।
তার এই কথায় ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
এদিকে, পোস্টটির মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।
মন্তব্যের শেষাংশে অভিনেত্রী আরো বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
বাংলা৭১নিউজ/আরএইচ




























