ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’ Logo আদালত থেকে আসামি পালানোর ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত, তদন্তে কমিটি Logo সাবেক সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ Logo জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স Logo আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা Logo দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি Logo সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার Logo ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত Logo ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ : সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

‘ভারতে আর শান্তি খুঁজে পাই না’—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। নেটপাড়াজুড়ে অসন্তোষ তৈরি হওয়ায় এবার নিজের বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা দিলেন ‘খলনায়ক’ খ্যাত এই তারকা।

এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হয়েছিল—এক দিনের জন্য প্রধানমন্ত্রী হলে তিনি দেশবাসীকে কী বার্তা দেবেন? জবাবে তার জনপ্রিয় ‘মুন্নাভাই’ চরিত্রের ঢঙে তিনি বলেন, ভারতীয়দের ভালোবাসা ও আতিথেয়তা তার কাছে অমূল্য হলেও বর্তমান পরিস্থিতিতে দেশে আগের মতো শান্তি খুঁজে পাচ্ছেন না। এই কথাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়।

বিতর্কের মুখে সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করে সঞ্জয় দত্ত জানান, তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোনো ব্যক্তি, সম্প্রদায় বা কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।

মন্তব্যের প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, ‘কথাটি আগে থেকেই একটি লিখিত স্ক্রিপ্ট অনুযায়ী এবং হালকা মেজাজে রসিকতা করে বলা হয়েছিল।’ তার ‘মুন্নাভাই’ সিনেমার ‘গান্ধীগিরি’র প্রসঙ্গ টেনে তিনি আরো যোগ করেন, মূল প্রেক্ষাপট বাদ দিয়ে বিষয়টি তুলে ধরায় এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, কাজের দিক থেকে সঞ্জয় দত্তকে সামনে তার ১৯৯৩ সালের সুপারহিট ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এ দেখা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

আপডেট সময় ০৫:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬