ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’ Logo আদালত থেকে আসামি পালানোর ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত, তদন্তে কমিটি Logo সাবেক সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ Logo জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স Logo আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা Logo দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি Logo সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার Logo ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত Logo ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ : সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

বিয়ের মেহেন্দি এক বছর মুছতে দেননি, জানেন কী ফন্দি এঁটেছিলেন নায়িকা?

‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ভাগ্যশ্রী। নব্বইয়ের দশকের সেই মিষ্টি মুখের নায়িকা এখনও ভক্তদের আগ্রহের কেন্দ্রে।

অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম কৌতূহল নেই। এবার নিজের বিয়ের সময়কার এক মজার স্মৃতি শেয়ার করেছেন অভিনেত্রী।

বিয়ের মেহেন্দি যাতে হাত থেকে পুরোপুরি মুছে না যায়, সে জন্য নাকি এক বছর ধরে বিশেষভাবে যত্ন নিয়েছিলেন ভাগ্যশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রসঙ্গে এমনই মজার তথ্য জানিয়েছেন তিনি।

ভাগ্যশ্রী জানান, বিয়ের সাজ বা শাড়ির চেয়েও তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল হাতে মেহেন্দির রং। তাই বিয়ের পরও দীর্ঘ এক বছর হাতের মেহেন্দি ফিকে হতে দেননি তিনি।

মেহেন্দি তো স্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে হাতের রং হালকা হয়ে আসত।

আর তখনই আবার মেহেন্দি লাগিয়ে নিতেন অভিনেত্রী। মেহেন্দি আঁকার শিল্পী কাছে না থাকলেও এতে তাঁর আগ্রহ কমেনি।

নিজেই মেহেন্দির বাটি নিয়ে বসে যেতেন ভাগ্যশ্রী। এমনকি টুথপিক ব্যবহার করে নিজের হাতেই মেহেন্দি এঁকে নিতেন। এভাবেই প্রায় এক বছর ধরে হাতের মেহেন্দির রং ধরে রাখার চেষ্টা করেছিলেন তিনি।

ভাগ্যশ্রীর ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। ১৯৯০ সালে ব্যবসায়ী ও প্রযোজক হিমালয় দাসানিকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান—অভিমন্যু দাসানি ও অবন্তিকা দাসানি।

অভিমন্যু অভিনয় করেছেন ‘মর্দ কো দরদ নেহি হোতা’ ছবিতে। অন্যদিকে অবন্তিকা অভিনয় করেছেন ওয়েব সিরিজ ‘মিথ্যা’-য়।

অভিনয় থেকে অনেকটা দূরে থাকলেও নিজের ব্যক্তিগত জীবনের নানা গল্প মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ভাগ্যশ্রী। বিয়ের মেহেন্দি নিয়ে তাঁর এই মজার স্মৃতিও এখন নতুন করে আলোচনায় এসেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’

বিয়ের মেহেন্দি এক বছর মুছতে দেননি, জানেন কী ফন্দি এঁটেছিলেন নায়িকা?

আপডেট সময় ০৫:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬