ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

সিরিয়ায় পুলিশ স্টেশনে গাড়িবোমা বিস্ফোরণ, ৩ নিরাপত্তা সদস্য নিহত

সিরিয়ার পূর্ব দেইর ইজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরের একটি পুলিশ স্টেশনে গাড়িবোমা বিস্ফোরণে তিনজন সিরিয়ান নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

রবিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা)।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি একটি গাড়িবোমার মাধ্যমে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ঘটনার পেছনের পরিস্থিতি এখনও অস্পষ্ট এবং এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আল-মায়াদিন জেলার প্রধান খালিল আবদেল মোনিজ আল-আয়্যুব জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে এটি একটি গাড়িবোমা হামলা। তিনি বলেন, বিস্ফোরণে তিনজন সাধারণ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-আয়্যুব আরও বলেন, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন।

২০২৪ সালের ডিসেম্বর মাসে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন পতনের পর দেইর ইজ-জোরের দক্ষিণাঞ্চল নতুন প্রশাসনের নিয়ন্ত্রণে আসে, তবে উত্তরাঞ্চল এখনও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে।

প্রায় ২৫ বছর ধরে সিরিয়ার নেতৃত্ব দেয়া আসাদ ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান, যার মাধ্যমে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।

 সূত্র: আনাদোলু এজিন্স

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

সিরিয়ায় পুলিশ স্টেশনে গাড়িবোমা বিস্ফোরণ, ৩ নিরাপত্তা সদস্য নিহত

আপডেট সময় ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫