রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

সোমবার নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘ব্লকেড’ ঘোষণা করেছেন ইশরাক সমর্থকেরা। নগর ভবনের সামনে টানা ৪দিন ধরে চলছে এ আন্দোলন।

রবিবার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তারা।

ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান। তিনি বলেন, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আগামীকাল নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি চলমান থাকবে।

এসময় ইশরাক সমর্থকদের ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’- এমন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে সকাল থেকেই নগর ভবনে সেবা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। কেউ এসে দীর্ঘ সময় অপেক্ষাও করছেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে টানা ৪ দিন ধরে চলছে আন্দোলন। নগরভবনের প্রধান ফটকও বন্ধ করে দিয়েছে ইশরাকপন্থীরা। আন্দোলনের শুরু থেকেই অচল অবস্থায় পড়ে আছে নগর ভবনের কার্যক্রম। ফলে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com