শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

খরচ কম বেশি লাভ, ভুট্টায় হাসছে কৃষক

ভৈরব প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ভর্তুকি মূল্যে মেশিন, বীজ ও সার বিতরণের সুবিধায় ভুট্টা চাষে রীতিমতো বিপ্লব হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হয়েছে বাম্পার ফলন। ভুট্টা তোলায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজার দরও ভালো। প্রায় একশ হেক্টর জমিতে আবাদ হয়েছে ভুট্টা।

ভৈরব উপজেলার গজারিয়া ও সাদেকপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরজুড়ে শোভা পাচ্ছে ভুট্টা। কয়েক বছর আগেও নানা অসুবিধায় এই ফসল চাষে আগ্রহী ছিল না কৃষকরা। তবে ভর্তুকি মূল্যে মেশিন, বীজ ও সার বিতরণে পাল্টে গেছে পুরো এলাকার চিত্র। গত বছর ৫০ হেক্টর জমিতে আবাদ হলেও এবারে দ্বিগুণ বেড়েছে।

এক বিঘা জমিতে ভুট্টা আবাদে খরচ ৭ হাজার টাকা, উৎপাদন গড়ে ৪০ মণ। ১৩শ থেকে ১৪শ টাকা মণ বিক্রি হয়। তাতে আয় ৫০ হাজার টাকার উপরে। গোখাদ্য ও জ্বালানি হিসেবেও ব্যবহার হয় ভুট্টা গাছ।

এসব সুবিধায় ফসলটি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তারা বলেন, ধানের চেয়ে ভুট্টার ফলন বেশি হয়। খরচের তুলনায় লাভও বেশ ভালো। এতে কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি বিভাগ বলছে, ধানের চেয়ে কম পরিশ্রম ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ভৈরব উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, মাঠ পর্যায়ের কর্মীরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। রোগবালাই সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।

কম খরচে অধিক ফলন ও ভালো বাজার দর হওয়ায় সামনের মৌসুমে এই অঞ্চলে ভুট্টার আবাদ কয়েকগুণ বাড়বে বলে আশা করছেন কৃষকরা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com