সুস্থতা ও নিরাপত্তার দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল-আখিরাহ।
অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা এবং সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করছি।
আল-আফউ (العفو): এর অর্থ হলো ক্ষমা বা মার্জনা। অর্থাৎ আল্লাহ যেন আমাদের ত্রুটি ও পাপগুলো ক্ষমা করে দেন।
আল-আফিয়াহ (العافية): এর অর্থ হলো সুস্থতা, নিরাপত্তা এবং সব ধরনের বিপদ-আপদ ও রোগব্যাধি থেকে হেফাজত।
এই একটি দোয়ার ভেতর দুনিয়ার শান্তি, সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং আখেরাতের মুক্তি—সব কিছু একসঙ্গে চলে আসে।
রাসূলুল্লাহ (সা.) নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন।
সুস্থতা মহান আল্লাহর অন্যতম বড় নেয়ামত। মানুষ সুস্থ থাকলে স্বাভাবিক জীবনযাপন করার পাশাপাশি নামাজ, ইবাদত-বন্দেগি ও অন্যান্য নেক আমলও সুন্দরভাবে করতে পারে। তাই ইসলামে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার গুরুত্ব রয়েছে।
হাদিসে এসেছে, মানুষকে এমন পাঁচটি বিষয়কে মূল্যায়ন করতে বলা হয়েছে, যার মধ্যে সুস্থতাও অন্যতম।
সুস্থতা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হলেও মানুষ অসুস্থতা ও বিপদের মুখোমুখি হতে পারে। ইসলামের দৃষ্টিতে অসুস্থতা কখনো বান্দার জন্য পরীক্ষা, আবার কখনো গুনাহ মাফের কারণ হতে পারে। তাই অসুস্থ হলে ধৈর্য ধারণের পাশাপাশি আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত।
বাংলা৭১নিউজ/জেএস



























