ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’ Logo ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে করুন কয়েকটি কাজ

পছন্দের খাবার দেখলেই জিভে পানি আসে কেন

বিরিয়ানি দেখলেই লোভ সামলানো কঠিন। পেট ভরা থাকলেও আইসক্রিম বা পছন্দের অন্য কোনো খাবার দেখলে জিভে পানি চলে আসে। কিন্তু এমনটা কেন হয়? এর পেছনে শুধু খিদে নয়, কাজ করে মস্তিষ্ক ও হজমপ্রক্রিয়ার বিশেষ প্রতিক্রিয়া।

পছন্দের কোনো খাবারের গন্ধ পাওয়া মাত্র কিংবা শুধু খাবারটির ছবি দেখলেও অনেকের জিভে পানি চলে আসে। এ সময় পেট ভরা থাকলেও হঠাৎ সেই খাবার খাওয়ার ইচ্ছা জেগে ওঠে। বিষয়টি কাকতালীয় নয়।

গবেষকদের মতে, খাবার মুখে দেওয়ার পরই শুধু হজমপ্রক্রিয়া শুরু হয় না। বরং খাবার দেখা, গন্ধ পাওয়া কিংবা সেই খাবারের কথা মনে করার সময় থেকেই শরীর খাবার গ্রহণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে।

খাবার দেখলেই কেন জিভে পানি আসে?

পছন্দের কোনো খাবার চোখে পড়লে, তার গন্ধ নাকে এলে কিংবা সেই খাবারের কথা মনে হলে সেই অনুভূতি মস্তিষ্কে পৌঁছে যায়। তখন মস্তিষ্ক ধরে নেয়, খুব শিগগিরই খাবারটি খাওয়া হতে পারে।

এরপর মস্তিষ্ক মুখের লালাগ্রন্থিতে সংকেত পাঠায়। ফলে আগে থেকেই লালা নিঃসরণ শুরু হয় এবং জিভে পানি চলে আসে। একই সঙ্গে শরীরের হজমপ্রক্রিয়াও খাবার গ্রহণের প্রস্তুতি নিতে শুরু করে।

পেট ভরা থাকলেও কেন খেতে ইচ্ছা করে?

প্রিয় খাবারের গন্ধ বা ছবি শুধু লালাগ্রন্থিকেই সক্রিয় করে না, শরীরের কিছু হরমোনের কার্যক্রমেও প্রভাব ফেলে। ফলে পেট ভরা থাকলেও খিদে পাওয়ার মতো অনুভূতি হতে পারে এবং সেই খাবারটি খাওয়ার ইচ্ছা বেড়ে যায়।

খাবারের গন্ধও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মস্তিষ্কের একটি অংশ গন্ধের মাধ্যমে উদ্দীপিত হয়ে ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতির সঙ্গে সম্পর্কিত কাজ করে। পছন্দের খাবারের সুবাস পেলে তাই খাওয়ার ইচ্ছা আরও বেড়ে যেতে পারে।

পছন্দের খাবার দেখলে মন ভালো লাগে কেন?

নির্দিষ্ট কিছু সুবাস মস্তিষ্কে এমন কিছু হরমোনের ক্ষরণ বাড়াতে পারে, যা আনন্দের অনুভূতির সঙ্গে সম্পর্কিত। তাই প্রিয় খাবার দেখলে বা তার গন্ধ পেলে শুধু খেতে ইচ্ছা করে না, মনও ফুরফুরে হয়ে উঠতে পারে।

দুর্গন্ধযুক্ত খাবারে হয় উল্টো প্রতিক্রিয়া

মস্তিষ্ক যেমন পছন্দের খাবার দেখলে খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয়, তেমনি পচা বা দুর্গন্ধযুক্ত খাবার থেকে দূরে থাকার সংকেতও দেয়। এ ধরনের গন্ধে অরুচি, গা গোলানো বা বমি ভাব হতে পারে।

আবার আগে কোনো বিশেষ খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিজ্ঞতা থাকলে, পরবর্তীতে সেই খাবারের গন্ধ পেলেই মস্তিষ্ক সতর্ক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তখন সেই খাবার দেখলে বা খেতে গেলে অরুচি কিংবা বমি ভাব দেখা দিতে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

পছন্দের খাবার দেখলেই জিভে পানি আসে কেন

আপডেট সময় ১২:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬