ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রায় ৩ হাজার বিক্ষোভকারী ছাড়া পেলেও মুক্তি মেলেনি দীপকে-রাঠীসহ ৪ জনের Logo সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর Logo রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ঢাকা থেকে বিমানের ফ্লাইট স্থগিত Logo রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণ, বহু আহত Logo সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী Logo রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন Logo মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা Logo রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ Logo তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, সতর্কতা জারি

রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রপাত/বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

প্রায় ৩ হাজার বিক্ষোভকারী ছাড়া পেলেও মুক্তি মেলেনি দীপকে-রাঠীসহ ৪ জনের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, সতর্কতা জারি

আপডেট সময় ১১:৪১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫