ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা Logo পরীমণির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ Logo মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের Logo গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও এপিসি Logo ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা Logo আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি

ঢাকার সিগন্যালে বসছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে বসানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই)। এর সহায়তায় অযথা হর্ন বাজানো গাড়ির চালককে শনাক্ত করা হবে এবং প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশান ২ নম্বর সিগন্যালে শব্দদূষণ রোধে নেওয়া এক কর্মসূচির উদ্বোধনে এসব কথা জানান (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। জনগণের সচেতনতাই পারে ঢাকা শহরকে শব্দ দূষণের ভয়াবহতা থেকে রক্ষা করতে। জনসচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগের মাধ্যমে শহরের শব্দ দূষণ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ কমানোর জন্য সময়সীমা ও নির্দিষ্ট পরিধির সীমাবদ্ধতা রাখতে হবে। বৃদ্ধ, অসুস্থ সর্বোপরি সব মানুষের জন্য শব্দ দূষণ অত্যন্ত ক্ষতিকর।

শব্দ দূষণ কমানোর জন্য যত্রতত্র অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান।

তিনি জানান, ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা অযথা হর্ন বাজানো গাড়ির চালককে শনাক্ত করা হবে। প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।

এ সময় সেন্টার অব এটমোস্ফেরিক পলুসন স্ট্যাডির চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদারসহ গ্রিন ভয়েসের শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা

ঢাকার সিগন্যালে বসছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

আপডেট সময় ১১:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫