ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

হরমুজের কাছে নৌযানে অগ্নিকাণ্ডে ভারতীয় নাবিক নিহত, আহত ৪

হরমুজ প্রণালীর কাছে একটি কাঠের নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে থেকে জানা গেছে।

নৌযানটিতে ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন। পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ তাদের উদ্ধার করে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। সূত্রগুলোর তথ্যানুযায়ী, আহত নাবিকদের দুবাইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট এক্স পোস্টে জানিয়েছে, তাদের কর্মকর্তারা উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পোস্টে বলা হয়, “আমরা নৌযানটির মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছি।”

এর আগে বিস্তারিত তথ্য প্রকাশ না করে কনস্যুলেট জানিয়েছিল, “সমুদ্রে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় একটি জাহাজের ভারতীয় ক্রুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটলো। বিশ্বের মোট তেল রফতানির ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়।

গত শুক্রবার হরমুজ এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই দেশের মধ্যে প্রায় মাসখানেক ধরে চলা যুদ্ধবিরতি আবারও হুমকির মুখে পড়েছে। ইরান অভিযোগ করেছে, দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো এবং বেসামরিক এলাকায় আঘাত হানার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রথমে আগ্রাসন শুরু করে। তবে ওয়াশিংটনের দাবি, তারা পাল্টা জবাব হিসেবে গুলি চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এসব গোলাগুলির ঘটনাকে ‘লাভ ট্যাপ’ বলে মন্তব্য করেছেন। পরে তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা পুনরায় শুরু করার জন্য ইরানকে একটি সমঝোতায় পৌঁছাতে হবে, অন্যথায় দেশটিকে আবারও হামলার মুখোমুখি হতে হবে। 

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

হরমুজের কাছে নৌযানে অগ্নিকাণ্ডে ভারতীয় নাবিক নিহত, আহত ৪

আপডেট সময় ০৪:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬