রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের কার্যক্রম আরো গতিশীল করতে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি সংসদ সদস্যদের জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করা এবং সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণের দিকনির্দেশনা দেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সংসদ সদস্যরা।

বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনস্বার্থ সংশ্লিষ্ট আইন প্রণয়নে সংসদ সদস্যদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com