ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, নাগরিক পার্টি বর্তমানে বিচার, কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়কে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে।

তিনি বলেন, আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়।

তিনি আরও বলেন, এবার প্রথমবারের মতো হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি। আশা করি সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারবো।

জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সেভাবে ধারণ করছে না। অথচ আমরা তখনই বলেছিলাম, এটি কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন।

নাহিদ বলেন, গণ-অভ্যুত্থান কেবল দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের আমূল কাঠামোগত পরিবর্তন, মানুষের ন্যায়বিচারের অধিকার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের অন্য নেতারা বক্তব্য রাখেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম

আপডেট সময় ০১:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫