সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা এটি সরকার প্রধানের বিষয় : মৎস্যমন্ত্রী ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২

ধলেশ্বরীতে আটকা পড়েছেন সংবর্ধনায় আসা ৫ লঞ্চের নেতা-কর্মীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা জানাতে ভোলা চরফ্যাশন ও মনপুরাসহ বরিশাল থেকে ছেড়ে আসা পাঁচটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ধলেশ্বরী নদীতে আটকা পড়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সীমানায় ধলেশ্বরীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে জরুরি যাত্রা বিরতি দেয় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায়। 

মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের সহযোগী ইজারাদার ও টার্মিনাল ব্যবস্থাপক মোহাম্মদ আফসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর মধ্যে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় যাত্রা বিরতি শেষে সকাল ১০টা ১৬ মিনিটে রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফারহান-৮।

আটকে পড়া লঞ্চগুলোর মধ্যে রয়েছে বরিশাল থেকে ছেড়ে আসা এম. ভি জাকির সম্রাট-৪, এম. ভি অথৈ-৩, ফারহান-৮, গ্লোরি অফ শ্রীনগর-৭ ও চাঁদপুর অ্যাডভেঞ্চার-৩।

ফারহান-৮ লঞ্চে থাকা বিএনপি নেতাকর্মীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দীর্ঘদিন পর কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে দ্বীপ জেলা ভোলা থেকে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রায় দেড় হাজার নেতাকর্মীকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসি। 

মোহাম্মদ শাহাব উদ্দিন নামের বিএনপি এক কর্মী জানান, ভোলা ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী নুর ইসলাম নয়নের উদ্যোগে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলেন নেতাকর্মীরা। তবে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ঘন কুয়াশার কারণে লঞ্চগুলো জরুরি বিরতি দেয়।

লঞ্চ যাত্রী ও মনপুরা উপজেলা যুবদলের সভাপতি শামসু মোল্লা জানান, পৌষের কনকনে শীত উপেক্ষা করে রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় অংশ নিয়ে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ভোলা থেকে রাজধানীর উদ্দেশ্যে ছুটে এসেছি। 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে ঘন কুয়াশার কারণে যাত্রা বিরতি দেয় বেশ কয়েকটি লঞ্চ।

জরুরি যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করে ফারহান-৮ লঞ্চের লাইন মাস্টার রুহুল আমিন কিবরিয়া জানান, প্রায় চার ঘণ্টা যাত্রা বিরতি শেষে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। তবে ঘন কুয়াশার কারণে নৌপথের কোনো কিছু দেখতে না পাওয়ায় মেঘনা ও ধলেশ্বরী নদীতে জরুরি যাত্রা বিরতি দিতে বাধ্য হয়েছে বেশ কয়েকটি লঞ্চ। এতে প্রায় সাত হাজার নেতাকর্মী আটকা পড়েছে বলে দাবি করেন তিনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com