ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ট্রাক ছিটকে পড়লো ঘরের ওপর, শিশুসহ আহত ২

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের সঙ্গে কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি চূর্ণবিচূর্ণ হয়ে ছিটকে পড়ে রেললাইনের পাশের একটি বস্তি ঘরের ওপর। এ ঘটনায় শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন রেল ক্রসিং অতিক্রম করার সময় কাঠবোঝাই একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রাকটি রেললাইনের ওপর উঠে গেলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি ভেঙে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে রেললাইনের দক্ষিণ পাশে একটি বস্তি ঘরের ওপর গিয়ে পড়ে। এতে ঘরটি ভেঙে যায় এবং ঘরে থাকা আলী হোসেন (৩) ও সানোয়ারা বেগম (৪০) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।

এদিকে দুর্ঘটনার ফলে ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে রেললাইনের ওপরই থেমে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী রেলস্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরানোর উদ্যোগ নেয়।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মূলত ট্রাকের ইঞ্জিন বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। এতে তেমন গুরুতর কেউ আহত না হলেও দুই শিশু সামান্য আহত হয়েছে।

তিনি আরও বলেন, রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শিশু দুটির অবস্থা ভালো আছে। তবে এ ঘটনা এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ১২:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬