রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

উত্তরা ইপিজেডে খেলনা তৈরির কারখানায় ফের বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক বাংলাদেশ লিমিটেড নামের একটি খেলনা তৈরির কারখানায় আবারও মেশিন বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—লিটন চন্দ্র রায়, গজেন্দ্র নাথ রায়, দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন ও মিনি আক্তার। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ইপিজেডের কয়েকজন শ্রমিক জানান, গত কয়েক দিন আগে একই কারখানায় মেশিন বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক আহত অবস্থায় মারা যান। দুর্বল অগ্নিনির্বাপক ব্যবস্থাকে দায়ি করছেন শ্রমিকরা। ঘটনার পর কারখানা মালিকপক্ষের অবহেলা ও শাস্তির দাবিতে ইপিজেডের সামনে নীলফামারী- সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখেন আহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় ইপিজেড এলাকায় সাংবাদিক প্রবেশে বাঁধা দিচ্ছেন বেপজার নিরাপত্তারক্ষীরা।

উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল জব্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম ঢাকা পোস্টকে বলেন, ইপিজেডের একটি কারখানায় মেশিন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৬ এপ্রিল উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় ড্রায়ার মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তারা মারা যান। সনিক হংকংভিত্তিক গ্রুপের একটি প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে উত্তরা ইপিজেডের খেলনা ও পুতুল তৈরির কাজ করে আসছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com